ওসমান গনি বেড়া (পাবনা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা ১
(সাঁথিয়া)বেসরকারিভাবে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন (দাঁড়িপাল্লা) প্রতীকে ১ লাখ ২৮ হাজার ৬২৬ ভোটে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দী শামসুর রহমান( ধানের শীষ) প্রতীক পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৫৮ ভোট। পাবনা -২ (সুজানগর-বেড়া) বেসরকারিভাবে বিএনপি প্রার্থী অ্যাড.একেএম সেলিম রেজা হাবিব (ধানের শীষ) প্রতীকে ২ লাখ ১৩ হাজার ৯৫০ ভোটে বিজয়ী হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হেসাব উদ্দিন( দাঁড়িপাল্লা) প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৩৮৭ ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে জেলা রিটার্নিং অফিসার ও পাবনা জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
