টাঙ্গাইলে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি মিছিলে অসুস্থ হয়ে ২ কর্মীর মৃত্যু

কামরুল হাসান টাংগাইল প্রতিনিধ : টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের নির্বাচনি মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে ২ কর্মীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পৌর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ছিলামপুর দক্ষিণপাড়া গ্রামের মোহাম্মদ আলী ও ছোনাট গ্রামের জিয়া রহমান।
স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবাল বলেন, “আজ আমার গণমিছিল ছিল। সেখানে প্রত্যেক এলাকা থেকে লোকজন এসেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে দুই কর্মীর মৃত্যু হয়েছে। পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।”