ওসমান গনি, বেড়া (পাবনা) :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ পাবনা ২ (বেড়া সুজানগর) আসনে বিএন পি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের ধানের শীষ প্রতীকের পক্ষে বেড়া উপজেলার নাকালিয়া বাজারে প্রচারণা চালিয়েছেন ইউনিয়ন ও পৌর নেতৃবৃন্দ। আজ বুধবার নাকালিয়া বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত ধানের শীষের প্রতীক লিফলেট বিতরণ ও গণ সংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন বেড়া পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল, বিএনপির সাংগঠনিক সম্পাদক আকসের আলী,হাটুরিয়া না কালিয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নুর মোহাম্মদ চাঁদ পাং, জিয়াউর রহমান ফাউন্ডেশন কেন্দ্রীয় নিবার্হী কমিটির আজীবন সদস্য ডাঃ মীর শফিকুল ইসলাম, সাবেক সভাপতি সায়েম সালাম, সাবেক সাধারণ সম্পাদক সালাম মোল্লা, সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, বেড়া উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রবিউল ইসলাম, যুব নেতা আমানুল্লাহ, রঞ্জু বেপারী, আব্দুল হালিম শেখ, সেচ্ছাসেবক দলের নেতা খোকন, মিলন, জাফর, কাবিরুল, ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা ইকরাম আলী মোল্লা, আব্দুর রশিদ, দয়োম মোল্লা, ৫নং ওয়ার্ড যুবদল নেতা দেলোয়ার হোসেন দিলদার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
