সাঁথিয়ায় অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবু ইসহাক সাঁথিয়া প্রতিনিধি:
পাবনা-১ সাংসদীয় আসনে অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনে জামায়াত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এর সাথে সাংবাদিকদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (০৩ ফেব্রয়ারি) সকাল ১০ টার দিকে পাবনার সাঁথিয়া প্রেসক্লাব হলরুমে সাঁথিয়ায় কর্মরত সকল ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এসময় আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারী আনিসুর রহমান।

এছাড়া সংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি জয়নুল আবেদিন রানা, দৈনিক কালবেলার প্রতিনিধি মানিক মিয়া রানা, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুদ দায়েন, দৈনিক আজকের প্রত্রিকার প্রতিনিধি আবুল কাশেম, আমাদের সময় প্রতিনিধি আবু ইসহাক, চ্যানেল এস এর প্রতিনিধি এম.জে সুলভ, আরটিভির প্রতিনিধি তাইজুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্টার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।