সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি*
পাবনার সাঁথিয়া উপজেলার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ব্যাপী ৮৮ তম বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। গতকাল সোমবার সকালে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমানের সার্বিক তত্বাবধায়ন ও ব্যবস্থাপনায় বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভসূচনা করেন সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি রিজু তামান্না। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার আঃ রাজ্জাক, বিশেষ অতিথি আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম, হেলাল উদ্দিন, বিএনপির ইউনিয়ন আহবায়ক আলমাজ আলী সরদার, জামায়াত ইসলামী ইউনিয়ন আমীর শহিদুল ইসলামসহ অভিভাবক ও সুধীজন। দিন ব্যাপী ১৭ ইভেন্টে ৪৭ ক্রিড়া প্রতিযোগিতা হয়। মঙ্গলবার সাংস্কৃতিক অনুষ্ঠান, নবীন বরন অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ।
