সিংড়ায় বসুন্ধরা শুভ সংঘের শীতকালীন উপহার বিতরণ

নাটোর প্রতিনিধি
শীতকালীন উপহার নিয়ে দরিদ্র অসহায় মানুষের পাশে দারিয়েছে বসুন্ধরা শুভ সংঘ নাটোর জেলার সিংড়া উপজেলা শাখা।

সিংড়া প্রেসক্লাব হল রুমে বসুন্ধরা শুভ সংঘ সিংড়া উপজেলা শাখার সভাপতি রবিউল করিম খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভ সংঘ সিংড়া উপজেলা শাখার উপদেষ্টা ও কালের কন্ঠ সিংড়া উপজেলা প্রতিনিধি মোল্লা মোঃ এমরান আলী রানা, উপদেস্টা মিজানুর রহমান রুবেল, সংগঠনটির সাধারণ সম্পাদক কাবিল উদ্দিন কাফি, সাংগঠনিক সম্পাদক লিটন আহমেদ
সমাজকল্যান সম্পাদক আব্দুল্লাহ আল রুহান
জাকারিয়া মাসুদ,শাহিন আলম,মাহাফুজুর রহমান, আল জামি(রোহা), ,শাকিল আহমেদ,সহ সংগঠনের সদস্যগন।

এসময় শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান শুভ সংঘের প্রতি