বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় নাটোরের বড়াইগ্রাম উপজেলা যুবদলের উদ্যোগে কুরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বড়াইগ্রাম পৌর মিলনায়তনে দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। উপজেলা যুবদলের সম্পাদক মোস্তাফিজুল হক বকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সম্পাদক আনিসুর রহমান, যুগ্ন সম্পাদক উমর আলী, বনপাড়া পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান, বড়াইগ্রাম পৌর যুবদলের সভাপতি আব্দুল খালেক ও সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল।
