মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতিতে রোগীরা ভোগান্তিতে

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : সারাদেশের ন্যায় ২য় দিনের মতো মৌলভীবাজারে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১১ম গ্রেড থেকে ১০ম গ্রেড বাস্তবায়নসহ অন্যান্য দাবীতে কর্ম-বিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ মৌলভীবাজার। বুধবার (৩ ডিসেম্বর ) সকাল ৯ টা থেকে ১২টা পর্যন্ত মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সম্মুখে তারা অবস্থান নেন। কর্ম-বিরতি পালনকালে হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা সেবা না পেয়ে পড়েন চরম ভোগান্তিতে। আন্দোলনে অংশ গ্রহনকারীদের দাবী হলো-মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড এর ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ ও মন্ত্রনালয় বারংবার উপস্থাপিত হয়ে আসছে। দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন, সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার সহস্ত চাহিদা পূরণ করার পরও উধ্বর্তন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে ১০ম গ্রেড তা বাস্তবায়ন না করে সময় ক্ষেপন করছেন। দীর্ঘ দিনের এ দাবী না মানায় ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টে কর্মরত ও অধ্যয়নরত শিক্ষার্থীরাও কর্মবিরতিতে অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন-মৌলভীবাজার মেডিকেল টেকনোলজিস্ট বীরেন্দ্র চন্দ্র বৈষব, ফয়জুন্নেছা বেগম, নন্দ কিশোর সিনহা, মো: রফিকুল ইসলাম, সুরজিৎ সিনহা, জুয়েল রানা, মো: মিলন হোসেন, নিরন্তর বাবু, আবুল হোসেন চৌধুরী,নরেন্দ্র চন্দ্রসহ অন্যন্যরা। কেন্দ্রীয় ঘোষনা অনুসারে তাদের দাবী দ্রুত সময়ের মধ্যে না মানলে আগামী ৪ ডিসেম্বর পূর্ণ কর্ম বিরতি পালন করা হবে।