সাঁথিয়া প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন বিএনপি’ ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সন্ধ্যায় বোয়াইলমারী বাজারে নন্দনপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আজিমুদ্দিন খানের সভাপতিত্বে ও আঃ হান্নানের পরিচালনায় দোয়া পরিচালনা করেন মওলানা রবিউল ইসলাম। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী ৬৮, পাবনা-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ভিপি শামসুর রহমান এর ব্যবস্থাপনায় ৩ বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মহফিলে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি’র আহবায়ক মোফাজ্জল হোসেন, সদস্য সচীব আজমত আলী, সাবেক সেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি মাসুদ রানা, বজলুর রহমান, আনোয়ারার হোসেন, নুর আলী, বাকিবিল্লাহসহ ইউনিয়নের নেতাকর্মীরা।
