সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
“কৃষিই সমৃদ্ধ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সাঁথিয়া উপজেলার বহলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২ অক্টোবর রবিবার সন্ধ্যা ৭ টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে চলমান রোপা আমন মৌসুমে ধানের বাদামী গাছ ফরিং (কারেন্ট পোকা) দমন ব্যবস্থাপনা ও খামারী অ্যাপ ব্যবহার বিষয়ক সন্ধ্যাকালীন উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চলমান ধানের কারেন্ট পোকার ক্ষতিকর দিক, দমন, সঠিক নিয়মে ক্রীট নাশক প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে কৃষকদের মাঝে সচেতনতা মুলক আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জীব কুমার গোস্বামী। আরো বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জুনায়েদ আল সাদী। উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তারাসহ এলাকার কৃষকগন।
