সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননা করায় শিক্ষার্থী জেল হাজতে

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ নামের এক কলেজ শিক্ষার্থীকে শনিরার আটক করে থানা পুলিশ। রোববার তাকে ১৫১ ধারায় অপরাধে আদালতের মাধ্যমে জেল হাজাতে পাঠিয়েছে। মিরাজ ওই ইউনিয়নের রামভদ্র গ্রামের ফুল মিয়ার ছেলে এবং বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র।।
জানা গেছে, ইউনিয়ন পরিষদের জাতীয় পতাকা ষ্ট্যান্ডের রশিতে ৬ মাস আগে জুতা বেঁধে জাতীয় পতাকা উত্তোলনের আদলে উত্তোলন করে ওই শিক্ষার্থী। এ সংক্রান্ত একটি ভিড়িও গত শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে । পরে ভিড়িওটি পরীক্ষা নিরিক্ষা করে মিরাজকে আটক করে পুলিশ।
সর্বানন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম বলেন, বিষয়টি জানার উপজেলা নিবার্হী অফিসার এবং থানার ওসির সাথে যোগাযোগ করে মিরাজকে চকিদারের মাধ্যমে আটক করে থানা পুলিশের নিকট সোপদ্দ করা হয়। এটি রাষ্ট্রকে অবমাননা করার শামীল।
থানার ওসি মো. আব্দুল হাকিম আজাদ বলেন, অভিযোগের ভিত্তিত্বে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে মিরাজকে রোববার ১৫১ ধারায় আদালতের মাধ্যমে জেল হাততে পাঠানো হয়েছে।
উপজেলা নিবার্হী অফিসার রাজ কুমার বিশ্ববাস বলেন, কাজটি চরম অন্যায় এবং জাতীয় পতাকাকে অবমাননা করার শামীম। থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।