আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ২৫ পিস নেশার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হারুনুর রশিদ (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (১১ অক্টোবর) সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা পুর্বপাড়া তালুকদার অটোরাইস মিলের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুনুর রশিদ আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইন্দইল গ্রামের মৃত আব্দুস ছামাদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার সকালে হারুনুর রশিদ নামের ওই মাদক কারবারি বগুড়া-নওগাঁ মহাসড়কের ডালম্বা পুর্বপাড়া তালুকদার অটোরাইস মিলের সামনে মাদকদ্রব্য বেচাকেনা করার সময তাকে ২৫পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।
