আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে আশরাফ আলী সরদার (৮৪) নামের এক বৃদ্ধ বিষ পানে মারা গেছেন। গত শুক্রবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। আশরাফ আলী সরদার আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া সরদারপাড়ার বাসিন্দা।
পারিবারিক সুত্রে জানাযায়, বৃদ্ধ আশরাফ আলী কয়েক বছর যাবত নানা জটিল রোগে ভুগছিলেন। গত শুক্রবার রাত ৮টার দিকে তার এক ছেলের বাসায় ঘরে বিষ পান করে। এসময় নাতি ও পুত্র বধু জানতে পেরে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ২ টায় তিনি মারা যান। এ ঘটনায় বগুড়ায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে পারিবারিক সুত্রে বলা হয়।
