সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে – দুলু

নাটোর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। বিএনপির নেতাকর্মীদের এখন সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না। বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকুন। দুলু বলেন, আমি বিশ্বাস করি, আপনারা ঐক্যবদ্ধ হলে বিএনপি গতিশীল হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত বিএনপিই আগামী দিনে একক ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। কোন ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের এই বিজয়কে ঠেকাতে পারবে না। শনিবার বিকেলে নাটোর সদরের ছাতনীর আগদীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময়ের ব্যানারে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এ সময় বিএনপি নেতা বজলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সদস্য নাসিম উদ্দীন নাসিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, সদর থানা বিএনপির আহবায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।
এই নির্বাচনী জনসমাবেশে দুলু আরো বলেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের নিংকুশ বিজয় নিশ্চিত করতে হলে দলের নেতাকর্মীদের আর ঘরে বসে থাকলে চলবে না। প্রতিটি ঘরে ঘরে গিয়ে প্রচারনা চালাতে হবে। বিএনপি সকল সময়ে মানুষের বিপদে আপদে পাশে থাকে। এখনো সকল মানুষের পাশে থাকতে হবে। দলকে গতিশীল করতে দলের ছোট বড় সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ ভাবে নির্বাচনী কাজে মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। দুলু বলেন, আওয়ামী ফ্যাসীবাদীর কারণে দেশের তরুন সমাজ জীবনে কখনো ভোট দিতেই পারেনি। তরুন সমাজ জীবনে প্রথম ভোট দেয়ার প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুন সমাজের কাছে ধানের শীষের কর্মীদের ছুটে যেতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১দফা তুলে ধরতে হবে।