ভ্রাম্যমান প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর- গনেশপুর ব্রীজের রেলিঙের পাশে অবৈধ ভাবে ঘর উত্তোলন করছেন ওয়াদুদ। তিনি জামায়াত ইসলামীর ভুলবাড়িয়া ইউনিয়নের ৫ নং ওয়াডের সেক্রেটারি ও কৃষ্ণপুর গ্রামের আঃ গফুরের ছেলে। তিনি ভুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেনের ছোট ভাই।
স্থানীয় একাধিক সুত্রে জানা যায়, বেড়া- পাবনা ইছামতি নদীর সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর- গনেশপুর ব্রীজের পাশে অবৈধ ভাবে ঘর উত্তোলন করছেন তিনি। এলাকার তারিন, আমিন, রবিউলসহ অনেকেই জানান ওয়াদুদ কারো নিষেধ না মেনে ব্রীজের রেলিঙের অংশ ভেঙ্গে ঘর উত্তোলন করছেন। আঃ ওয়াদুদ সত্যতা স্বীকার করে বলেন তিনি ঘর তুলছেন, পানি উন্নয়ন বোডের অনুমতি বা লীজ নেন নি বলেও জানান তিনি।
