শ্রমিক নেতা মরহুম ইসহাকের স্মরণসভায় শিমুল বিশ্বাসের আবেগঘন বক্তৃতা

বিশেষ প্রতিনিধি :

পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম আমিরুল ইসলাম ইসহাকের স্মরণে এক দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয় শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় পাবনা বনমালী একাডেমীতে।

সভায় সভাপতিত্ব করেন পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

বক্তব্যের শুরুতেই তিনি মরহুম ইসহাকের আত্মার মাগফিরাত কামনা করে বলেন,একজন শ্রমিক নেতার স্মরণসভা এত ব্যাপকভাবে অনুষ্ঠিত হওয়া সত্যিই নজিরবিহীন। সাড়ে তিন ঘন্টারও বেশি সময় ধৈর্য ধরে বসে থাকা উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

তিনি বলেন,ইসহাক ছিলেন আমার লড়াইয়ের সহযোদ্ধা, ভাইসম প্রিয় মানুষ। তিনি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে জীবন উৎসর্গ করেছেন। তাঁর মতো নিবেদিতপ্রাণ শ্রমিক নেতার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

এরপর তিনি দেশের শ্রমজীবী শহীদ ও ভাগ্যহত শ্রমিকদের স্মরণ করে বলেন,“মনসুর আলী শেখ, আহমদ মুন্সী, আজাহার আলী, রইস ভাই, আমজাদ হোসেন, ওয়াজিউদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামসহ অগণিত শ্রমিক নেতা এদেশে শ্রমিক ঐক্যের জন্য জীবন দিয়েছেন। আমরা আজ তাঁদেরও স্মরণ করছি এবং মহান আল্লাহর দরবারে দোয়া করছি—আল্লাহ যেন তাঁদের সবাইকে জান্নাত দান করেন।”

শিমুল বিশ্বাস আরও বলেন,“বাংলাদেশের সভ্যতার প্রকৃত কারিগর হলো শ্রমজীবী মানুষ। ইট, কাঠ, লোহা, রিকশা, ট্রাক, কলকারখানা—সবই চলে তাঁদের ঘামে। তাঁদের ছাড়া রাষ্ট্র চলে না, সভ্যতা টিকে থাকে না। অথচ রাষ্ট্র আজ তাদের কথা শুনতে চায় না, তাদের কষ্ট বোঝে না।”

তিনি বলেন, “যে রাষ্ট্র শ্রমিকের কষ্ট বোঝে না, গরিবের কথা শোনে না, সে রাষ্ট্রে আল্লাহর রহমত নেমে আসে না। তাই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি বিশ্বাস করি—গরিবের নেতৃত্বেই দেশে শোষণ ও অবিচারের অবসান ঘটবে।”

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি বলেন,“৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৯০-এর গণআন্দোলন—সব বিজয়েই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। এবারও শ্রমিক ও তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছিল বলেই স্বৈরাচার পতন ঘটেছে। পাবনায় শহীদ সাতজনের মধ্যে পাঁচজনই ছিলেন শ্রমিক—এটাই প্রমাণ করে শ্রমজীবী মানুষ আজও জাতির বিবেক।”

শিমুল বিশ্বাস আরও বলেন,“আমি নিজের পরিবারের জন্য নয়, এই দেশের ভাগ্যহত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য সারাজীবন কাজ করছি। শ্রমিকের ন্যায্য অধিকার ও সম্মান আদায়ের লড়াই অব্যাহত থাকবে।”

তিনি উপস্থিত সবাইকে ঐক্যবদ্ধ থেকে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে কাজ করার আহ্বান জানান।

‎‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও সাধারণ সম্পাদক রুহুল আমিন বিশ্বাস রানা, ‎‎পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার ও নুর মোহাম্মদ মাসুম বগা, পাবনা মোটর মালিক গ্রুপের সভাপতি খাদেমুল ইসলাম বাদশা, জেলা যুবদলের আহ্বায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, জেলা যুবদলের সবেক সভাপতি মোসাদ্দেক হোসেন সঞ্জু, পাবনা জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, রাজশাহী বিভাগীয় লেবার অফিসার গোলাম মস্তফা এবং পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি শহিদুল্লাহ শেখ।
‎পাবনা জেলা রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পাভেল হাসান জাহাঙ্গীরের সঞ্চালনায় প্রধান বক্তারা বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারিক।

‎‎অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাকি, জেলা ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সালাম, স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, হোসিয়ারি শ্রমিক সমিতির সভাপতি আব্দুস সালাম, জেলা মোটর মেকানিক সমিতির সদস্য মতিউর রহমান, বিড়ি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শামিম ইসলাম, হোসিয়ারি শ্রমিক ইউনিয়ন পাবনার একাংশের প্রতিবাদি নেতা আলামিন হোসেন নিলয়, সিএনজি শ্রমিক ইউনিয়নের সদস্য সাজ্জাদ হোসেন জীবন ও মিলন হোসেন সঞ্জু।

‎‎বক্তারা ইসহাকের স্মৃতিচারণার পাশাপাশি তাদের সকল নেতাকর্মীদের সাথে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শামছুর রহমান শিমুল বিশ্বাসকে ধানের শীষ প্রতিকে বিপুল ভোটে নির্বাচিত করার প্রত্যয় ব্যাক্ত করেন।

‎‎উপস্থিত ছিলেন ‎পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ‎পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ,‎পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সদস্য খন্দকার শফিকুর রহমান লালু, মারুফ আহমেদ, আফরোজ আলম মুন্না, এসএম রিসন রাজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ন আহ্বায়ক এসকে সাগর, পাবনা জেলা ট্রাক চালক ইউনিয়নের সিনিয়র লাইন সেক্রেটারি শাহীন শেখসহ

পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, পাবনা জেলা বাস-ট্রাক মালিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক সমিতি, স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন, হোসিয়ারি শ্রমিক সমিতি, মোটর মেকানিক সমিতি, বিড়ি শ্রমিক ইউনিয়ন, সিএনজি শ্রমিক ইউনিয়নসহ ১২টি বেসিক ইউনিয়ন এবং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদলের সহস্রাধিক নেতাকর্মী।

‎অনুষ্ঠানে উপস্থিত বিপুল সংখ্যক নারী শ্রমিক ও অতিথিদের অংশগ্রহণে মহিলাদের জন্য সংরক্ষিত দ্বিতীয় তলার আসন পূর্ণ হয়ে যায়।
‎শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন অনুষ্ঠানের সভাপতি ফিরোজ খান।

‎‎আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন পাবনা সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব ইউনুস আলী খান।