টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংক কর্তৃক মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত

কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধ : টাঙ্গাইলে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি এর আয়োজনে মানি লন্ডারিং প্রতিরোধ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী টাঙ্গাইল শহরের সেতু টাওয়ারে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে ‘অ্যান্টি-মানি লন্ডারিং ও কাউন্টার / কমব্যাটিং টেরোরিস্ট ফাইন্যান্সিং (AML/CFT)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোক্তার হোসেন।

এসময় বক্তব্য রাখেন, শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি এর -Deputy chief Anti Money Laundering Compliance Officer (DCAMLCO) এবং Anti Money Laundering Division এর প্রধান ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুল ইসলাম খান , টাঙ্গাইল জোনের স্পেশাল সুপারভাইজার এবং জেলা শাখার ব্যবস্থাপক ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল খালেক। কর্মশালাটি সমন্বয় করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এফ.এ. ভি.পি মোহাম্মদ আশরাফুল আলম ।

বক্তারা কর্মশালায়, মানি লন্ডারিং, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন (Terrorist Financing), সন্দেহজনক লেনদেন প্রতিবেদন (STR), ক্যাশ ট্রানজেকশন রিপোর্ট (CTR) এবং গ্রাহক পরিচিতি (KYC) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এই কর্মশালায় শাহজালাল ইসলামী ব্যাংকের ময়মনসিংহ বিভাগ ও টাঙ্গাইল জেলার ১৩ শাখার BAMLCO (Branch Anti Money Laundering Compliance Officer), ব্যবস্থাপক, উপ-ব্যবস্থাপক, বিভাগীয় ইনচার্জ, অফিসারসহ ৫০ জন অংশগ্রহণ করেন।