বিএনপির রাষ্ট্র সংস্কার ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি পাবনায়

খালেদ আহমেদ :

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা এবং “নতুন প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের জন্য হোক”— এই শ্লোগানকে সামনে রেখে এবং পাবনার গণমানুষের নেতা এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পাবনা জেলা জিয়া পরিষদের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে পাবনা চাঁপা বিবি জামে মসজিদের গেটে লিফলেট বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মেরিন ইঞ্জিনিয়ার আহসান জান চৌধুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, জেলা আইনজীবী পরিষদের সাবেক সভাপতি নাজমুল হোসেন শাহিন, জেলা যুবদলের আহবায়ক ইলিয়াস আহমেদ হিমেল রানা, পাবনা জেলার জনপ্রিয় শিক্ষক খান স্যার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মুরাদ,

জেলা ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সহ দপ্তর সম্পাদক রেজওয়ানুল জান্নাত আকাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাবেক সভাপতি একরামুল হোসেন লিমন, জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন হোসেন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আলি, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আশরাফ প্রামাণিক, বিএনপি নেতা সোলেমান হোসেন, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নাইম শেখ, সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রদলের সহ-সভাপতি সানোয়ার হোসেন, সোনালি ব্যাংক জিয়া পরিষদের সভাপতি, যুবদল নেতা লিটন হোসেন, জেলা ছাত্রদল নেতা তৌহিদ এবং এডওয়ার্ড কলেজ ছাত্রদল নেতা নাজমুল হোসেন মিঠু প্রমুখ।