মামলার জট থেকে পাবনার ইছামতি নদী বাঁচাতে বিশাল মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ মামলার জটে পড়ে পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর খনন কাজ বাঁধাগ্রস্থ হয়ে পড়েছে। মামলার সুরাহা করতে সংশ্লিষ্ট আদালতের প্রতি জোর দাবী জানান বক্তারা।ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উদ্যোগে ২৬ আগস্ট মঙ্গলবার সকাল ১০ টায় পাবনা প্রেসক্লাবের সামনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি , ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার উপদেষ্টা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ ( অব.) আলহাজ¦ মাহাতাব উদ্দিন বিশ^াস। ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম‘র সভাপতিত্বে এবং দৈনিক সিনসার বিশেষ প্রতিনিধি খালেদ আহমদ‘র সঞ্চালনায় অনুষ্ঠিম মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির ও জাতীয়তাবাদী মহিলা দল পাবনা জেলার সভাপতি ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সহ সভাপতি পূর্ণিমা ইসলাম, সামসুল হুদা ডিগ্রি কলেজের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, শহীদ সাধন সংগীত মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনিরা পারভীন,ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাংগঠনিক সম্পাদক বেলার নেটওয়ার্ক সদস্য ড. মনছুর আলম ও যুগ্ম সম্পাদক বেলার নেটওয়ার্ক সদস্য শফিক আল কামাল, কৃষিবিদ জাফর সাদেক, এমএস গ্রুপের পরিচালক মাহবুবুল আলম ফারুক,পাবনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আমার দেশ পাঠক মেলার সভাপতি ইঞ্জি: আবুল কালম আজাদ, পাবনা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ইসলামীয় ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, আদর্শ গালর্স হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক উম্মে সালমা কোহিনুর ও সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি হিমেল রানা, আইন সহায়তা ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন বটু, উত্তরণ সভাপতি আলমগীর কবির হৃদয়,মহিওষি সিনিয়র সহ সভাপতি ফিরোজা খান রিটার্ড, শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক ও কলামিস্ট করুনা নাসরিন, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তফিজ উদ্দিন বিশ^াস, কবিতা সংসদ পাবনার সভাপতি কবি মানিক মজুমদার, হৃদয়ে পাবনার সভাপতি আর কে আকাশ, কবি ও ছড়াকার মহসীন আলী, জাতীয়তাবাদী মহিলা দল সদর থানার সভাপতি মৌসুমী খানম ও সেক্রেটারী আফরোজা খাতুন,পৌর সদর সভাপতি ফারজানা ইয়াসমিন, অগ্রদূত মটরস পাবনার তমাল হোসেন, ব্যাবসায়ী ইব্রাহিম খলিল, ট্রাক মালিক গ্রুপের মারুফ আহমেদ, নিকাহ রেজিস্টার মোহাঃ আসাদুল্লাহ, সেন্ট্রাল গালর্স হাই স্কুলের শিহাবুল আলম, পলিটেকনিক‘র শিক্ষক লুৎফর রহমান, উত্তরণ সাহিত্য সম্পাদক নিলীমা নীল, বন্ধু কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কায়েম হোসেন, সহ সভাপতি রফিকুল ইসলাম কিরন ও সদস্য আমিনুল ইসলাম, যুব বিভাগের মোঃ রহমতুল্লাহ, রানা গ্রুপের পক্ষে শহিদুল ইসলাম, মহিলা দলের নেত্রী জিনিয়া আফরোজ,মহছিনা খাতুন,সিনসা পাঠক ফোরামের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ইসলামী ব্যাংকের স্টাফ আনোয়ার হোসাইন, রফিকুল ইসলাম, রবিউল , মমিন, ফয়সাল মাহমুদ পল্লব,খালেদ ইসলাম প্রমুখ। এছাড়াও পাবনা আদর্শ হাই স্কুলের ৬ শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশ নেয়। উল্লেখ্য