কামরুল হাসান, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে জসিম(৪০) ও খোকন(৩৭) নামের দুই মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার দুপুরে উপজেলার বল্লা বাজারের একটি মদকের আড্ডা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।এসময় ১২ লিটার চুলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।এসময় রামপুর হাটিপাড়ার মৃত,আব্বেছ আলী ছেলে শফি মিয়া ( ৫০) ও রামপুর ডাবের বাড়ি এলাকার মজনু ওরফে ক্যাপাস্টেন (৩৬) পালিয়ে যায়।
আটককৃত জসিম উপজেলার বাড্ডা গ্রামের আ. হকের ছেলে ও বল্লা বাজারের কাচামাল ব্যবসায়ী ।অপর জন আউলিয়াবাদ গ্রামে আইয়ুবের ছেলে খোকন।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিক্তিতে কালিহাতী থানার এসআই রায়হানের নেতৃতে একদল পুলিশ বল্লা বাজারে অভিযান চালায়ে মাদক ব্যবসায়ী জসিম ও খোকনকে আটক করা হয়।এসময় তাদের আস্তানা থেকে ১২ লিটার চুলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
বল্লা বজার শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক আতিয়ার রহমান বলেন,জসিম বল্লা বজারে কাচামালের ব্যবসার আড়ালে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে।মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করায় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি)
মো.জাকির হোসেন জানান,বল্লা বাজারে অভিযান চালায়ে মাদক ব্যবসায়ী জসিম ও খোকনকে আটক করা হয়।এসময় তাদের আস্তানা থেকে ১২ লিটার চুলাই মদ ও ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হবে।
