ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হটাৎ দুদকের অভিযান, মিলেছে নানা অনিয়ম

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে(৫০ শয্যা) অভিযান চালিয়েছে দুর্ণীতি দমন কমিশন(দুদক)। এসময় খাবার, ঔষধ ও এক্সরে করা নিয়ে নানা অনিয়মের সত্যতা পাওয়া গেছে। বুধবার(২৩ জুলাই) হাসপাতালে ভর্তিকৃত রোগীদের দুপুরে নিম্নমানের খাবার পরিবেশন ও মজুত ঔষধ রোগীদের না দিয়ে বাইরের দোকান থেকে কিনতে বাধ্য করার অভিযোগে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন সূত্রধরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। প্রথমে বর্হিবিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষন করে তারা ব্যাপক দূর্ণীতির শঙ্কা পেয়ে এ অভিযান শুরু করে।

জানা গেছে, এই হাসপাতালে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার দ্বারা রোগীদের প্রেসক্রিপশন তৈরি করে তাদের বাহিরে থেকে ঔষধ কিনতে বাধ্য করা হয়। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের যে খাবার পরিবেশন করা হয় তা ডায়েট চার্ট অনুযায়ী দেওয়া হয়না। শুধু তাই নয় দীর্ঘসময় এক্সরে বন্ধ করে পুরাতন বিভিন্ন মেশিনারি যেগুলো সরকারি খাত থেকে এ হাসপাতালে দেওয়া হয়েছে তার কোন তালিকা দেখাতে পারেননি। এছাড়া নতুন মেশিনারি দেওয়ার পর সেই পুরতনগুলো কোথায় রয়েছে তার কোন সঠিক সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ। দুদকের এ অভিযানে বাহ্যিক আরো অনেক দূর্ণীতি রয়েছে ধারনা করে অভিযানটি চলমান রয়েছে।

এদিকে হাসপাতালে ভর্তি থাকা কয়েকজন রোগী ও স্বজনরা অভিযোগ করে জানান, সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে থাকতে নোংরা পরিবেশে। বাথরুম ব্যবহার করার অনুপযোগী। চড়া দামে ঔষধ কিনতে হয় বাহির থেকে। এখানে অসুস্থ থেকে সুস্থ হতে এসে যেন আরো অসুস্থ হয়ে যেতে হয়।

অভিযানে দূর্ণীতি ও অনিয়মের ব্যাপারে দুদকের সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র মজুমদার বলেন, আমাদের প্রাথমিক অনুসন্ধানে আমরা যতগুলো অনিয়ম পেয়েছি তাতে মনে হচ্ছে এ হাসপাতালে অভ্যন্তরীন ও বাহ্যিক অনেক অনিয়ম রয়েছে। আমাদের অভিযান সন্ধা পর্যন্ত চলমান থাকবে। সম্পূর্ণ অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।