নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি :
রাজশাহীতে জানাজা শেষে ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরকে রাজশাহী মহানগরীর সপুরার জামতলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। গতকাল (২২ জুলাই) মঙ্গলবার তৌকির ইসলাম সাগরের মরদেহ তার বাসায় পৌঁছে। দুপুর ২টা ৫৫ মিনিটে বিমান বাহিনীর হেলিকপ্টারে তার মরদেহ রাজশাহী ক্যান্টনমেন্টে আনা হয়। সেখানে আনুষ্ঠানিকতা শেষে ৩টা ২০ মিনিটে ক্যান্টনমেন্টের পাশেই নগরীর উপশহরের তিন নম্বর সেক্টরে একটি অ্যাম্বুলেন্সে ভাড়া বাসায় তার মরদেহ নিয়ে যান সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা। এ সময় শত শত উৎসব মানুষ বাড়ির সামনে ভিড় করেন। কান্নায় ভেঙে পড়েন স্বজনেরা। এরপর বাড়ি থেকে তার মরদহ জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে নেওয়া হয়। বিকেল ৪টায় রাজশাহী জেলা স্টেডিয়ামে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিকেল সাড়ে ৪টায় রাজশাহী নগরীর সপুরা শাহী কবরস্থানে তাকে দাফন করা হয়। নিহত তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের কানসাটে। তার এমন বিদায়ে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। উল্লখ্যে, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় স্কুলের শিক্ষার্থীসহ এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর জানিয়েছে আইএসপিআর।#
