চাটমোহরে হাসান জাফির তুহিনের পক্ষে ধানের শীষের প্রচারিভাযান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি
জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এমপি প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে ধানের শীষের প্রচারিভাযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) পাবনার চাটমোহরে এ প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। বিকেল ৫ টার দিকে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে পৌর সদরের জার্দিস মোড় এলাকায় সমবেত হন। সংক্ষিপ্ত পথ সভা শেষে জার্দিস মোড় এলাকা থেকে ধানের শীষের পক্ষে এ প্রচার মিছিল শুরু হয়। মিছিলটি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে স্টারমোড় এলাকায় গিয়ে শেষ হয়। স্টার মোড়েও অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
চাটমোহর পৌরবিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, সাবেক সভাপতি এ.এম জাকারিয়া, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ মাহমুদুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সেলিম রেজা, লিখন বিশ্বাস, উপজেলা শ্রমিক দল সভাপতি মোন্তাজ উদ্দীন, সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক, সম আতাউর রহমান তোতাসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের নেতা কর্মীরা এ প্রচারাভিযানে অংশ নেন। এ প্রচার অভিযান থেকে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।