দেব-ইধিকার হ্যাটট্রিক ‘প্রজাপতি ২

অভিনেত্রী ইধিকা পাল দিন দিন নির্মাতাদের প্রথম পছন্দের নায়িকা হয়ে উঠছেন। যার সুবাদে টালিউড সুপারস্টার দেবের বিপরীতে একের পর এক কাজ করার সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী। এবার দেব-ইধিকাকে দেখা যাবে আলোচিত সিনেমা ‘প্রজাপতি’-এর ২য় কিস্তিতে।

ভারতীয় সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, লন্ডনে জোরকদমে চলছে দেবের ‘প্রজাপতি ২’ সিনেমার শুটিং। তবে এই সিনেমার জন্য ইধিকাকে লন্ডনে যেতে হচ্ছে না। আপাতত তিনি রয়েছেন কলকাতাতেই।