একটি নিরব সকাল

এনামুল হক টগর

একটি নিরব সকাল.
আমি তোমার জন্য দাড়িয়ে আছি দীর্ঘ জীবন প্রতিক্ষায়।
একটি রৌদ্রময় দুপুর.
আমি মানবতার জন্য যুদ্ধ করছি অনাগত সুষমবন্টন মানুষের বিজয়।
একটি মুক্ত শরৎ সন্ধায়.
আমি তোমার জন্য নিরিবিলি গভীর প্রেমে ভাবছি কে তুমি প্রিয় মহান?
কে তুমি ভাঙা হৃদয়ে ভালোবাসার বন্ধু তোমার জন্য অনন্ত সম্মান।
কে তুমি পরমতত্ত্ব পরম আত্মা পরম গুপ্তধন মহাবিশ্ব আত্মা পরশমনি?
তোমার প্রতিটি চেতনা মণিমুক্তা ছড়ায় দূর মহাকাশ এই মাটিতে নন্দন!
এই মহাবিশ্ব এই মহাত্মা একটি জীবন্ত দূরবীন ক্যামেরা!
জাগতিক মহাজাগতিক অস্তিত্বের গভীরে ভালোবাসার হৃদয় বন্ধন!
সমাজের প্রতিটি কথা প্রতিটি ঘটনা প্রতিটি তথ্য রেকর্ড চলমান-
সচেতন ভাবে মহাশক্তির প্রজ্ঞা উপলব্ধিই তৃতীয় নয়নে কলব গুপ্তজ্ঞান!
একবিন্দু বাতাস কি ভাবে তোমাকে জীবিত রাখে প্রবাহমান সময় চিরন্তন!
এখনই সৃষ্টি কর্তার সন্ধানে যাত্রা শুরু করো জীবনের কারুকার্য দক্ষ নির্মাণ।
স্রষ্টাকে খুঁজে পেলে দেখবে তাঁর চৈতন্যের ভেতরই তুমি অনন্ত সৌন্দর্যে নতুন!
এক মহাশিখার গভীরে তুমিই ক্ষুদ্র শিখায় জ্বলছো তাঁরই আলোয় দীপ্তকর।
জনম জনম সাধক যাকে খুঁজে ফিরে বিরহ বিচ্ছেদ যাতনায়।
একটি নিরব সকাল একটি রৌদ্রময় দুপুর একটি শরৎ সন্ধায়.
আশেক মাশুক মিলনে অনাদি চিরন্তন পথে প্রেমময়।
আমি দাঁড়িয়ে আছি কঠিন ব্যথায় তোমাকে দেখা’র অপেক্ষায়।।
২০/০৭/২০২৫