সিংড়ায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি ::
নাটোরের সিংড়ায় নবাগত হাজী ও কাফেলার হজ ও ওমরা পালন করা হাজী সাহেবদের মধ্যে ইন্তেকাল করা হাজীদের রুহের মাগফেরাত কামনায় হাজী সম্মেলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯জুলাই) শনিবার বেলা ১১টা থেকে সিংড়া মডেল মসজিদ ভবনে হাজী সমাবেশ অনুষ্ঠিত হয়।

হৃদয়ে কাবা নয়নে মদিনা টুরস, এন্ড টাভেলসের আয়োজনে এবং এবং আয়মান টুরস অ্যান্ড ট্রাভেলস এর সহযোগিতায় মডেল মসজিদে আয়োজিত অনুষ্ঠানে হৃদয় কাবা নয়নে মদিনা টুরস এন্ড ট্রাভেলস এর পরিচালক মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আতিকুর রহমান সাদির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাটোর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী সিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া হামিদিয়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম শায়খুল হাদীস আব্দুল্লাহ আল মাদানি।

এছাড়াও বক্তব্য দেন শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নাজমুল হক, সিংড়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খান, ডাহিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শারফুল ইসলাম বুলবুল, ইসলামী আন্দোলন সিংড়া উপজেলার সভাপতি মাওলানা আব্দুস সালাম প্রমুখ।

দোয়া পরিচালনা করেন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর।