পাবনায় বিশ্ব সংগীত দিবস উদযাপন করলো

সিএনএফ টিভি রিদয় হোসেন নিরব : “সংগীতের সুরে গড়ি মানবতার একতা” এই স্লোগানে আলোচনা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে পাবনায় ‘বিশ্ব সঙ্গীত দিবস’ ২০২৫ উদযাপন করেছে অনলাইন চ্যানেল সিএনএফ টিভি। সোমবার ২৩ জুন রাত সাড়ে ৮ টায় দক্ষিন রাঘবপুর হাজী আবুল কাশেম মহিলা আলিম মাদ্রাসার মাহী মুক্তার অডিটোরিয়ামে এক আলোচনা সভা, নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ট্রাক মালিক গ্রুপ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পাবনা জেলা সভাপতি এবং ট্রাক মালিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক কবির। দৈনিক সিনসা’র সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম’র সভাপতিত্বে ও সিএনএফ টিভি’র চেয়ারম্যান খালেদ আহমেদ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক পাবনার বাণী’র সহ বার্তা সম্পাদক শামসুর রহমান শাহীন, যুব কল্যান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু হানিফ স্বপন, মটোর মালিক গ্রুপ পাবনা জেলার সদস্য মুস্তাফিজুর রহমান বিদ্যুৎ ও মোঃ মুন্না। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দৈনিক স্বাধীন মত’র পাবনা জেলা প্রতিনিধি আব্দুল কাইয়ুম তমাল ও ইয়াং জার্নালিস্ট ফোরামের সভাপতি তারেক খান। উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ব্যাবসায়ী দল জেলার যুগ্ন সাধারণ সম্পাদক মোল্লা সেলিম, পাবনার বাণী’র ভারপ্রাপ্ত সম্পাদক রহমতুল্লাহ দোলন, এবিসি গ্রুপের জোনাল ম্যানেজার কবির উদ্দীন কবি, ফিচার ক্রিয়েটর আলমগীর সম্রাট, বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাইবার ফোর্স জেলার সাবেক জেষ্ঠৈ সহ সভাপতি পারভেজ পান্নু, সদস্য রিকাত জোয়ার্দ্দার, জাতীয়তাবাদী ব্যাবসায়ীক দলের নেতা আলমগীর হোসেন, সাবেক ছাত্রদল নেতা ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিলন, ‎জেএ টিভির পাবনা জেলা প্রতিনিধি ফজলুল কবীর, পাবনা ট্রাক মালিক গ্রুপের সদস্য জহুরুল ইসলাম আসিফ, এসএম রিজন রাজিব, আজিজুল মোল্লা, যুব কল্যান ফাউন্ডেশনের সহ সভাপতি রফিকুল ইসলাম কিরণ, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, আশরাফুল ইসলাম রাফি, পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ হৃদয়, সুধীজন, এলাকাবাসী বাউল শিল্পীবৃন্দ প্রমুখ। ‎ আলোচনা শেষে শ্রী গৌড়’র ঢোল, রফিকুল কবীর’র বাঁশী, সাদাত বাহারের দোতরা, আশীষ মাহমূদ, মোঃ রিপন ও রাহাত হাসান রামিম’র অনন্য বাদ্যযন্ত্রে মারেফাতি ও বিচ্ছেদ গান পরিবেশন করেন খালেদ, তমাল, দোলন, সিয়াম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শিক্ষার্থী সালমান ফার্সি রহমান। সিএনএফ টিভি।