সাঁথিয়ার নন্দনপুর ইউপিতে স্প্রে মেশিন ও সেলাই মেশিন বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে কৃষকদের মাঝে স্প্রে মেশিন ও দর্জি প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
০১ জুন ২০২৫ রবিবার সকাল ১১ টায় নন্দনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ নং ওয়াডের সদস্য পিআইসি নুর উদ্দিন বাবু কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরন করেন। ৪,৫,৬ ওয়াডের সংরক্ষিত মহিলা সদস্য পিআইসি রোজিনা খাতুন প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন। বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দনপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাদিয়া সুলতানা, ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা ইউনুস আলী, ইউপি সদস্য আবুল কালাম আজাদ আবু সাইদ, নুর উদ্দিন বাবু, নজরুল ইসলাম, আব্দুস ছামাদ, আঃ আলীম, মহিলা সদস্য রোজিনা খাতুন, আফরোজা খাতুনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন।