অভিজাত

এনামুল হক টগর

পৃথিবীতে যদি কিছু ঘৃণা করি.
অভিজাত শ্রেণির গর্বিত অহংকার।
অশুভ প্রবাহের সাথে মন ভাসাইও না।
ক্লান্ত জীবনকে অপরিসীম করে তোল প্রবাহমান-
প্রতিদিন পথে পথে যত অপমান হই হৃদয় ক্রন্দন শিহরণ।
চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে পড়লেই নিষ্ঠুর এক যন্ত্রণা।
কঠিন ঘন কালো আঁধার এসে জীবনকে জড়িয়ে ধরে কি নির্মম?
তখন নিজেই নিজের অস্তিত্ব খুঁজি গোপন রহস্যভেদ মর্ম।
এসো আমার প্রিয়তম আমার পাঁজর ভেঙে এসো হৃদয়ে স্বর্গ!
জীবন ও মৃত্যুর মাঝামাঝি দাঁড়িয়ে আছি কি আমার পরিচয়?
ধর্মের অন্ধ অনুসারীরাই ধর্মের জন্য ক্ষতিকর অভিজাত শ্রণির আমিত্ব নিশ্চয়।
ভালোবাসা এক তীব্র জলপ্রপাত অন্তরের গভীরে শায়েখ শিষ্য প্রেমময়।
মহাবিশ্বের প্রতিটি প্রাণই পরষ্পরের সাথে অবিচ্ছেদ্য বন্ধনে বিশ্বাস।
এসো বৃহৎ এসো ক্ষুদ্রের সাথে মিলিত হই অনন্ত চেতনা অশেষ!
এসো পরম বন্ধু এসো প্রতিটি গ্রহকে আলোকিত করি পুষ্প নন্দন।
গুপ্তজ্ঞান প্রতিটি মুহূর্তেই মহাশান্তি জাগায় অন্তরে তৃতীয় নয়ন।।

৩১/০৫/২০২৫