সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ার উপজেলার মাধপুর হাইওয়ে থানা পুলিশের টহলে পাবনা- ঢাকা সড়কের সড়াডাঙ্গী নামক স্থানে রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ লাশ উদ্ধার করে পুলিশ।
মাধপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান হাইওয়ে টহল পুলিশ রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। লাশের শরীরে জখমের চিহ্ন রয়েছে। লাশটি মাধপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। মর্গে প্রেরন করা হবে। তিনি থানার নং ০১৩২০১৮৩৭৯৫ যোগাযোগ করতে অনুরোধ করেন।
